ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:৩০:২৭ অপরাহ্ন
হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইস্যুতে এবার ওমানের ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যপথটির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মধ্যে ‘হস্তক্ষেপ করলে’ ওমানকে বোমা মেরে ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। 

সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সি, দ্য গার্ডিয়ানসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য। 

হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ এবং বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয় এ জলপথ দিয়েই। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় বন্ধই রয়েছে গুরুত্বপূর্ণ এ বাণিজ্যপথ।

হরমুজ প্রাণালী চালুর জন্য এই মুহূর্তে ইরানের সঙ্গে সমঝোতার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, প্রণালীটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা চলছে ওমানেরও।

সোমবার ফক্স নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় এ প্রসঙ্গটি তুলে ধরা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। জবাবে তিনি বলেন, ওমান যদি বাধা দেয়, আমরা তাদের ওপর বোমা বর্ষণ করে ধ্বংস করে দেব। 

একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে ওয়াশিংটন। তেহরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তোলা। তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা এখন মৃতপ্রায়।

এদিকে ইরান গত শনিবার জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালীর জন্য একটি নৌপথের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ