ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক

হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:১৬:২৩ অপরাহ্ন
হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এক ৮ বছরের মেয়েশিশুকে হত্যার ভয় দেখিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে।

জানা গেছে, শিশুটির পরিবার আর্থিক অসচ্ছলতার সুযোগে পাশের এলাকার এক পরিবার শিশুটিকে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। অর্থ-সম্পদের প্রলোভনে পড়ে শিশুটির মা-বাবাও এতে রাজি হন। পরে কাজী ডেকে এক যুবকের সঙ্গে শিশুটির বিয়ে দেওয়া হয়।

শিশুটির ভাষ্য, বিয়েতে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের ভয়ভীতিসহ বিষ খাইয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাকে বলা হয়- ছেলের পরিবার অনেক টাকা-পয়সার মালিক। সেখানে গেলে তার জীবন সুখের হবে।

সে জানায়, শুক্রবার (১৪ আগস্ট) তাকে স্বামীর বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে রোববার (১৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশী নানার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সে।

প্রতিবেশী মামা শরিফুল ইসলাম বলেন, শিশুটি এসে যখন সব ঘটনা খুলে বলল, তখন আমরা হতবাক হয়ে যাই। এরপর স্থানীয় কয়েকজনকে নিয়ে তার মা-বাবার বাড়িতে যাই। কিন্তু আমাদের আসার খবর পেয়ে তারা পালিয়ে যান। পরে বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরপরই ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তার আগেই শিশুটির মা-বাবা অভিযুক্ত যুবককে নিয়ে পালিয়ে যান। শিশুটিকে আপাতত প্রতিবেশী নানার বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, শিশুটিকে নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাল্যবিয়ের সঙ্গে জড়িত কাজীকে শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুটির মা-বাবাকেও খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার