ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:১৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:১৩:২৪ অপরাহ্ন
স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব Copied from: https://rtvonline.com/
বিদ্যালয় বন্ধ থাকলেই অন্ধ মায়ের হাত ধরে বাজারে ভিক্ষা করতে নামে ময়মনসিংহের নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নীরব। শুক্র ও শনিবার দুই দিনে মানুষের কাছে হাত পেতে যে টাকা পায়, তা দিয়েই চলে তাদের সংসার। সেই অর্থের একটি অংশ খরচ হয় তার পড়াশোনার খাতা-কলম কিনতেও।

জন্মের পরই ছেড়ে গেছেন বাবা। জন্মান্ধ মা সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন নিজের বাবার বাড়িতে। সংসারে অভাব-অনটন তাদের নিত্যসঙ্গী। এর মধ্যেও লেখাপড়া করে ভালো মানুষ হওয়ার স্বপ্ন নীরবের। তবে সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য।

নীরবের মা শিউলি আক্তার নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। ২০১৭ সালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামের লালন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তান জন্মের পর স্বামী তাদের খোঁজ নেওয়া বন্ধ করে দেন। এরপর দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই আশ্রয় নেন শিউলি।

নীরবের ছোট ভাই রাব্বি মিয়াও নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। মায়ের পক্ষে দুই সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ চালানো কঠিন। তাই সপ্তাহের পাঁচদিন বিদ্যালয়ে গেলেও শুক্র ও শনিবার মায়ের সঙ্গে নান্দাইল বাজারে ভিক্ষা করে নীরব।

নীরব বলে, স্কুলে পড়তে তো খরচ লাগে, কেউ তো টেহা দেয় না। স্কুল বন্ধ যে দিন, সেই দিনেই আম্মারে হাত ধইরা ভিক্ষা করি বাজারে। আব্বা তো দেহে না, কী করবাম?

শিউলি আক্তার জানান, তিন মাস পরপর প্রতিবন্ধী ভাতার কিছু টাকা পেলেও তা দিয়ে সংসার চলে না। দুই ছেলে স্কুলে গেলে বিভিন্ন জিনিস কেনার আবদার করে। তাই বড় ছেলেকে সঙ্গে নিয়ে ভিক্ষায় বের হন তিনি।

নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি আক্তার বলেন, নীরব ও তার ছোট ভাই একই বিদ্যালয়ে পড়ে। শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকলে নীরব মাকে নিয়ে ভিক্ষা করে। বিদ্যালয় থেকে তাদের খাতা-কলম দিয়ে সহযোগিতার চেষ্টা করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত গণমাধ্যমকে বলেন, অসহায় পরিবারটিকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তাদের জন্য এমন ব্যবস্থা করা হবে, যাতে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮