ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৮:০৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৮:০৮:৪২ অপরাহ্ন
ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক
পিরোজপুরের নেছারাবাদে গাছপালা ও ফসল নষ্ট করায় ক্ষুব্ধ হয়ে দুটি ছাগলকে পা বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে সুনীল হালদার নামে এক স্থানীয় কৃষকের বিরুদ্ধে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৈশানী গ্রামের হালিম হাওলাদারের দুটি ছাগল পাশের বাড়ির সুনীল হালদারের জমিতে গিয়ে গাছপালা ও ফসল নষ্ট করে। এতে ক্ষুব্ধ হয়ে সুনীল হালদার ছাগল দুটিকে ধরে পা বেঁধে পানিতে ফেলে দেন। পরে ডোবা থেকে ছাগলদুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ছাগলের মালিক হালিম হাওলাদার বলেন, ভুলক্রমে ছাগলদুটি আমার প্রতিবেশী সুনীল হাওলাদারের ফসলি জমিতে চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ছাগল দুটির পা বেঁধে পানিতে ফেলে দেন। ছাগল দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তার ফসলি জমির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় ছাগলদুটিকে ভাসতে দেখি। সুনীল হালদারই ছাগল দুটি মেরে ফেলেছেন। এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমি ছাগল হত্যার বিচার চাই।

তবে অভিযোগ অস্বীকার করে সুনীল হালদার বলেন, ছাগলদুটি প্রায়ই আমার ফসলি জমিতে ঘাস খেতে আসত। আমি কখনো তাদের আঘাত করিনি। ছাগলের মালিককে এগুলো বেঁধে পালতে বলেছি। তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ভালো নয়। এ কারণে তিনি আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আমি ছাগল হত্যা করিনি।

এ বিষয়ে ওয়ার্ড সদস্য ও সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল গাজী বলেন, বিষয়টি শুনে আমি মর্মাহত হয়েছি। এভাবে দুটি প্রাণীকে নির্দয়ভাবে হত্যা করে থাকলে এর সঙ্গে জড়িত ব্যক্তির শাস্তি হওয়া উচিত। তবে ছাগল দুটিকে মেরে ফেলার প্রকৃত কারণ ও ঘটনার রহস্য এখনো জানা যায়নি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার