ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ ফেলে পালালেন স্বামী-শ্বশুরবাড়ির লোকজন ৬ বছরের সন্তান রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে নারীর অনশন বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা

ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৭:২৫:৫৭ অপরাহ্ন
ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর ফালান মিয়া (২৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলে ফালান মিয়া মাছ ধরার একটি ছোট নৌকায় সার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সঙ্গে ছিল তার ৮/৯ বছরের ছেলে। কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান মিয়া। একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকা তাদের দেখতে পায়। তখন ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন তিনি। কিন্তু সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরই হ্রদের পানিতে তলিয়ে যান ফালান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানানা, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা