ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৭:২৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৭:২৩:৪৪ অপরাহ্ন
চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা
পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিন্টু (১৯) নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ভাঙ্গুড়া পৌরসদরের ভদ্রপাড়া রেললাইনপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রিন্টু একই এলাকার বাসিন্দা। এই ঘটনায় থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় প্রতিবেশি রিন্টু শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এমন সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে সেখানে গেলে রিন্টু দৌড়ে পালিয়ে যান। পরে বিকেল ৪টার দিকে তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেন। এ সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আযম জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সোমবার (১৭ আগস্ট) অভিযুক্তকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার