লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
অভিযোগ, গাজীপুরের কোনাবাড়িতে শারীরিক নির্যাতনের পর তাকে কুপিয়ে হত্যা করেন স্বামী দীন ইসলাম।
জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নিথক গ্রামের দীন ইসলামের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় চন্দ্রপুর ইউনিয়নের নিহত গৃহবধূ আফরোজা বেগমের। বিয়ের পর কাজের সুবাদে গাজীপুরের কোনাবাড়িতে থাকলেও দিন গড়ালেই শুরু হয় পারিবারিক কলহ। প্রায়ই আফরোজার ওপর চালানো হতো নির্যাতন। এরই মাঝে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হন তিনি। শনিবার (১৫ আগস্ট) রাতে বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানানোর পরই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। পরে সোমবার (১৭ আগস্ট) সকালে একটি লাশবাহী গাড়িতে আফরোজার রক্তাক্ত মরদেহ স্বামীর বাড়ির উঠানে ফেলে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের সঙ্গে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাপত্র পাওয়া যায়, যেখানে মৃত্যুর কারণ বিষপান বলা হলেও নিহতের শরীরজুড়ে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে দাবি স্বজনদের।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অনলাইন ডেস্ক