ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৪:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৪:০৬:১২ অপরাহ্ন
হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ঝুঁকি নিয়ে বাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৭ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম সর্বোচ্চ ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৪০ ডলারে ওঠে। পরে সর্বশেষ ৭২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ২০ ডলারে লেনদেন হয়।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ৪৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) পরিচালিত ট্যাংকার এবং সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে হামলার পর গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের ফিউচার্সের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল।

সপ্তাহান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সংঘাতের কারণে আমেরিকানদের কিছুটা বেশি দামে পেট্রোল কেনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভার মার্কেট ইনসাইটসের প্রধান প্রিয়াঙ্কা সচদেভা বলেন, আগস্টের শুরুতে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর তেলের দাম এখন প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রভাব আবারও বাড়ছে।

তবে হরমুজ প্রণালিতে নতুন করে বড় ধরনের আগ্রাসনের প্রমাণ না পাওয়া গেলে তেলের দাম আরও বাড়ার সুযোগ সীমিত বলে মনে করেন তিনি। বিশেষ করে ট্যাংকার বা তেল অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না এলে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা কম।

এদিকে, ট্যাংকারে হামলার পর সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। কেপলারের জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শনিবার মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করে। রোববার (১৬ আগস্ট) কোনো পণ্যবাহী জাহাজই প্রণালিটি পার হয়নি। অথচ আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১টি।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত শুক্রবার হরমুজ প্রণালি অতিক্রমকারী এডিএনওসি পরিচালিত তৃতীয় একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রণালিতে এডিএনওসির জাহাজ জড়িত আরও দুটি ঘটনার জন্যও ইরানকে দায়ী করেছিল সংযুক্ত আরব আমিরাত।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকলে বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে। তবে নতুন করে বড় ধরনের হামলা বা তেল অবকাঠামোর ক্ষয়ক্ষতি না হলে তেলের দাম কতটা বাড়বে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন