ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অর্থ দাবির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলের শিক্ষা সম্মেলন সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর

অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:৪০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৩:৪০:০৬ অপরাহ্ন
অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ

পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার অবসরের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের শেষ বছর।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী রোনালদো বলেন, “সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।”

বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে একাধিকবার অবসর নিয়ে কথা বললেও নির্দিষ্ট সময়সীমা জানাননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেও নিশ্চিত করেছিলেন। তবে বিশ্বকাপে স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পরও ঠিক কবে ফুটবলকে বিদায় জানাবেন, তা পরিষ্কার করেননি।

এবার অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন রোনালদো। ফুটবল ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোনালদো বলেন, তার ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করা আছে এবং তাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু রয়েছে। ফুটবল ছাড়ার পর জীবনে বড় শূন্যতা তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। তাই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সময় কাটাতে চান।

রোনালদোর ভাষায়, ফুটবল ছাড়ার পর তিনি আরও আনন্দ করতে, বেশি ভ্রমণ করতে এবং প্যাডেল খেলতে ও দেখতে চান। একই সঙ্গে গত ২৫ বছরের কঠোর পরিশ্রম ও অর্জনগুলো উপভোগ করতে চান তিনি।

এদিকে রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর কতদিন আরও ফুটবল খেলবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলেছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি আল নাসরের হয়ে খেলছেন।

ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। সব মিলিয়ে এবার তার অবসরের ইঙ্গিত ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী