ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৩:৩১:২১ অপরাহ্ন
বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতাবার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা

স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ফলে দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পর এবার নিজ দেশ স্পেনে ফিরতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। খবর গোল ডটকমের।

সাম্প্রতিক বিশ্বকাপে স্পেনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। পুরো টুর্নামেন্টজুড়ে মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি দলের খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।

বিশ্বকাপের পর থেকেই রদ্রির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। তাকে দলে পেতে আগ্রহ দেখায় স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শুরুতে রদ্রিকে পাওয়ার দৌড়ে রিয়াল এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলে যায়।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। নিজের এক্স হ্যান্ডেলে রোমানো জানিয়েছেন, রদ্রির দলবদল নিয়ে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা সমঝোতায় পৌঁছেছে।

রোমানোর দাবি, বার্সেলোনার সর্বশেষ প্রস্তাবে সম্মতি দিয়েছে ম্যানচেস্টার সিটি। এখন কেবল রদ্রির বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।

রদ্রিকে দলে পেতে গত কয়েক সপ্তাহে সিটির কাছে একাধিক প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। বিভিন্ন সূত্রের দাবি, স্প্যানিশ ক্লাবটির সর্বশেষ প্রস্তাবের পরিমাণ প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৫ কোটি টাকা।

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা রদ্রি বার্সেলোনায় যোগ দিলে ক্লাবটির মধ্যমাঠে যোগ হবে অভিজ্ঞতা, নিয়ন্ত্রণ ও নেতৃত্বের বড় শক্তি। তার আগমন দলটির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪