ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:১০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৩:১০:১০ অপরাহ্ন
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া কক্ষ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক আলামত দেখে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাতে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন একটি বাড়ির ভাড়া কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, প্রায় সাত দিন আগে রাজমিস্ত্রির কাজের কথা বলে দুই ব্যক্তি ওই কক্ষটি ভাড়া নেন। তবে তারা প্রতিবেশীদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ রাখতেন না। গত কয়েকদিন ধরে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রোববার সন্ধ্যার দিকে কক্ষের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে মেঝেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং নিহতের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বাড়ির মালিক ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র বা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা