ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার বিদ্যুৎ ও সেচ ব্যয় কমাতে বিএমডিএর ১৫ হাজার গভীর নলকূপ যাবে সৌরবিদ্যুতে শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ১ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার

তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০১:১৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:১৯:২৬ পূর্বাহ্ন
তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ দেশীয় অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় জুয়ার সাইটে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২-এর দিকনির্দেশনায় গত ১৪ আগস্ট রাত পৌনে ১২টায় র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ থানাধীন শরাপপুর গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রামের মো. আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মোঃ কাওছার হাবীব (২৫) এবং একই এলাকার মো. সাজ্জাদ আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট/অ্যাপের মাধ্যমে জুয়া খেলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার