রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী নাঈমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড, এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুব চৌধুরী প্রমূখ।
এ সময় মৎস অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিরদের মাঝে পুরস্কার তুলে দেন সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
এবছর মৎস্য পক্ষ সপ্তাহ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

আলিফ হোসেন