ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শাহ মখদুমে আবারও সক্রিয় জুয়ার বোর্ড, সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত তানোরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আইসিআরসি প্রতিনিধির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় গোদাগাড়ীর মাদক কারবারীর রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার স্বামী-স্ত্রী সাইকেল চুরির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:১৩:০৫ পূর্বাহ্ন
তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তানোরে তহসিলদারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহীর তানোর সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা) তানভীর আহমেদ সজীবের বদলি ঠেকাতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

রোববার (১৬ আগস্ট)  দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতা আমশো মথুরাপুর গ্রামের সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক ও বিএনপির কর্মী একদিল মন্ডল ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিএনপি নেতা খালেক বলেন, তহসিলদার আমাদের ভাল কাজ করে।

তিনি ভাল মানুষ, আমরা সবাই তার কাজে সন্তুষ্ট। অভিযোগকারী সাকিল মিথ্যা অভিযোগ করেছে। তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। তহসিলদার তানভীরের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, একটি দালাল চক্র অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তহসিলদারকে সরাতে নানা চক্রান্ত শুরু করেছে।কিন্ত্ত আমরা শান্তিপ্রিয় সাধারণ মানুষ তার সঙ্গে রয়েছি।তারা বলেন, আমরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তহসিলদারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগের অধিকতর তদন্ত করা হোক। তদন্তে দোষী প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হোক,আর অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রসঙ্গত,তানভির আহম্মেদ সজিব এখানে তহসিলদার হিসেবে যোগদানের পর ভুমি অফিস দালাল মুক্ত ঘোষণা করেন।তিনি তার সততা ও মানবিক আচরনের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যই সাধারণ মানুষের হৃদয়ে পৃথক জায়গা করে নেন।জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।অথচ একটি দালাল চক্র এটা সহজভাবে মেনে নিতে পারেননি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত

দরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত