ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৮:২২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৮:২২:৪৮ অপরাহ্ন
পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শনের একটি উদ্ধার করা হয়েছে। চারআনি রাজবংশের শেষ রাজা নরেশ নারায়ণের দ্বিতীয় স্ত্রী কমর বেগমের ব্যবহৃত পালঙ্কটি দীর্ঘদিন পর স্থানীয় একটি বাড়ি থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে রাজবাড়ির পুরোনো একটি খাট, ড্রেসিং টেবিলের অংশ ও তিনটি ঝাড়বাতিও উদ্ধার করা হয়েছে। এসব নিদর্শন পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে সংরক্ষণ করা হবে।

রোববার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নেতৃত্বে উপজেলার একটি দল এ অভিযান চালায়। পুঠিয়া রাজবাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে স্থানীয় মাছচাষী ইলুর বাড়ি থেকে কমর বেগমের পালঙ্কটি উদ্ধার করা হয়। পরে পাশের ইয়াকুব স্বর্ণকারের বাড়ি থেকে একটি পুরোনো খাট ও ড্রেসিং টেবিলের অংশবিশেষ এবং ভোলানাথ দত্তের বাড়ি থেকে তিনটি ঝাড়বাতি উদ্ধার করা হয়।

ইউএনও লিয়াকত সালমান বলেন, স্থানীয় এক মাছচাষীর বাড়িতে রাজবাড়ির পালঙ্ক থাকার বিষয়টি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নজরে আসে। তাঁর নির্দেশনার পর পালঙ্কসহ রাজবাড়ির পুরোনো নিদর্শন উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। উদ্ধার করা সামগ্রীগুলো রাজবাড়ির জাদুঘরে দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হবে।

স্থানীয় বাসিন্দা ইলু জানান, তাঁর বাবা আবদুর রহমান খান পেশায় স্কুলশিক্ষক ছিলেন। ১৯৯১ সালের দিকে কমর বেগমের মেয়ে রেজিনা জামাল তাঁর কাছে পালঙ্কটি বিক্রি করেন। তিন মাসের বেতনের টাকা জমিয়ে তাঁর বাবা প্রায় ১০ হাজার টাকায় পালঙ্কটি কিনেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে ওই পালঙ্কেই ঘুমাতেন ইলু।

স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি অনুযায়ী, চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের সঙ্গে নাটোরের রাজা জিতেন্দ্রনাথের দ্বিতীয় কন্যা সুরেশ্বরী দেবীর বিয়ে হয়েছিল। পরে কলকাতায় অবস্থানকালে নরেশ নারায়ণের সঙ্গে কমর বেগমের পরিচয় হয় এবং তিনি তাঁকে বিয়ে করেন। নরেশ নারায়ণের মৃত্যুর পর কমর বেগম পুঠিয়ায় ফিরে এসে রাজপরিবারের দায়িত্ব নেন। দীর্ঘদিন তিনি পুঠিয়া কাচারিবাড়ির পাশের চারআনি রাজবাড়িতে বসবাস করেন। ১৯৮৭ সালে তাঁর মৃত্যু হয়।

তবে নরেশ নারায়ণের মৃত্যুর বিষয়ে স্থানীয়ভাবে প্রচলিত নানা জনশ্রুতি থাকলেও সেগুলোর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

রোববার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা অভিযানে পুঠিয়া রাজবাড়ির কাস্টোডিয়ান হাফিজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি ইসলাম লিটন, সাধারণ সম্পাদক  মফিজুল ডলার, পুঠিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা বানাবেন রোকনুজ্জামান রিকো, গোলাম কিবরিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী