রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ভারতীয় মদ ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করেছে বিজিবি।
রবিবার (১৬ আগস্ট) ভোররাতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার বিকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোররাতে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাটক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা বস্তার মধ্যে থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
একই ভোরে বিদিরপুর বিওপির আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।
পরে ভোর সাড়ে ৪টায় শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স ও বাইসাইকেল রাজশাহী শুল্ক অফিস এবং ভারতীয় মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

মোঃ মাসুদ রানা রাব্বানী :