ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ী মন্দির নির্মাণে জমি বরাদ্দ চেয়ে আরডিএ চেয়ারম্যানের কাছে আবেদন ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী পুঠিয়া রাজবাড়ির ঐতিহাসিক পালঙ্ক উদ্ধার, ঠাঁই হবে জাদুঘরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন হরমুজ প্রণালি ইরানেরই ছিল, আছে এবং থাকবে—ট্রাম্পের দাবিতে তেহরানের কঠোর জবাব সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ প্রেমিককে ভিডিও কলে রেখেই অভিনেত্রীর আত্মহত্যা চুমুকাণ্ডে বিব্রত ‘গরম মসলা’ অভিনেত্রী, বললেন ‘ভুল কিছু করিনি’ রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে দিল্লিকে সব উজাড় করে দিয়েছে: রিজভী ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় বাবা, ফটকে লুটিয়ে পড়ে মৃত্যু বাঁচতে চান সাংবাদিক শফি আলম সাপের কামড়ে মারা যাওয়া নারীকে ‘জীবিত’ করতে কবরস্থানে ওঝার ঝাড়ফুঁক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-২৫ নওগাঁয় খাল খননে ১ কোটি ৩৯ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের

বাঁচতে চান সাংবাদিক শফি আলম

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৭:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৭:৫৬:০২ অপরাহ্ন
বাঁচতে চান সাংবাদিক শফি আলম বাঁচতে চান সাংবাদিক শফি আলম
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের নানা সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি। এবার নিজেই জীবনযুদ্ধে লড়ছেন মানিকগঞ্জের সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা মো. শফি আলম।

দীর্ঘদিন ধরে কিডনি, ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন শফি আলম। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন হয়েছে। এ জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

মানিকগঞ্জের সাংবাদিক মহলে শফি আলম একজন সজ্জন, বিনয়ী ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘ কর্মজীবনে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অসংগতি, মানুষের সমস্যা ও দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। ভাগ্যের নির্মম পরিহাসে এবার গুরুতর অসুস্থ হয়ে নিজেই চিকিৎসার জন্য অন্যের সহযোগিতার মুখাপেক্ষী হয়েছেন তিনি।

বর্তমানে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চিত অর্থের প্রায় পুরোটাই ইতোমধ্যে ব্যয় হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে এখন আরও বড় অঙ্কের অর্থ প্রয়োজন।

এ অবস্থায় সাংবাদিক শফি আলমের চিকিৎসায় সহায়তার জন্য সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের প্রতি মানবিক আবেদন জানানো হয়েছে।

মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে ধারণ করে একজন কলমসৈনিকের জীবন বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনার সামান্য সহায়তাও তার চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ: ০১৮১৫-৭২৭৩২২

ইত্তেফাক/এএইচপি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী