ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:১১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:১১:৫৪ অপরাহ্ন
শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা
প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে হারিকেনে পরিণত হয়েছে ‘লালা’। শনিবার ঝড়টি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দ্বীপ বিগ আইল্যান্ডের দিকে এগিয়ে যায়। ১৫৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপটিতে কোনো হারিকেন সরাসরি আঘাত হানতে পারে। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লালার সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়েছে। এর ফলে এটি ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ঝড়টির কেন্দ্র বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তের ওপর দিয়ে বা খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে।

এরই মধ্যে দ্বীপজুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস। সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জলপথে পানির প্রবাহ বেড়ে গেছে। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, কোথাও কোথাও প্রতি ঘণ্টায় প্রায় ৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, বিগ আইল্যান্ডের উঁচু এলাকাগুলোতে সর্বোচ্চ প্রায় ৬৩ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুর্গম ও বিদ্যুৎবিহীন এলাকায় বসবাসকারীদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ঝড়ের প্রভাবে বিগ আইল্যান্ডের প্রায় ৩২ শতাংশ বিদ্যুৎ গ্রাহক ইতোমধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দ্বীপটির জনসংখ্যা প্রায় ২ লাখ ১০ হাজার।

ঝড় মোকাবিলায় বাসিন্দারাও প্রস্তুতি নিয়েছেন। অনেকে জ্বালানি, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করছেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলোও প্রস্তুত রয়েছে। সম্ভাব্য বন্যা ও গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যাওয়াকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে।

বিগ আইল্যান্ডে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মাউই, মোলোকাই, লানাই, কাহুলাওয়ে, ওহু, কাউয়াই ও নিহাউ দ্বীপেও ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং কিছু এলাকায় আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

হাওয়াই বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ১৮৭১ সালে বিগ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ক্যাটাগরি-৩ একটি হারিকেন আঘাত হেনেছিল। এরপর দ্বীপটিতে সরাসরি হারিকেন আঘাতের ঘটনা ঘটেনি। ফলে লালার সম্ভাব্য আঘাতকে দীর্ঘ ১৫৫ বছর পর বড় ধরনের হারিকেনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাউই ও বিগ আইল্যান্ডের নিচু এলাকায় ২০-৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পুরো দ্বীপপুঞ্জে ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যা, ভূমিধস ও শক্তিশালী বাতাসে গাছপালা উপড়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: এপি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি