ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ১২:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ১২:৫৮:৫৭ অপরাহ্ন
ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় অভিযুক্ত ভাতিজা ও তার বাবার হামলায় কলিম উল্লাহ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলিম উল্লাহ একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার (১০ আগস্ট) বিকেলে কলিম উল্লাহর বড় মেয়েকে (১৮) নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন তার বড় ভাই সয়ফুল্লাহর ছেলে জুবের আহমদ (২০)। এ ঘটনায় জুবের আহমদকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সালিশ বৈঠকের সময় নির্ধারণ করে জুবের আহমদকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে সালিশের দিনক্ষণ সামনে রেখে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে শুক্রবার (১৪ আগস্ট) রাতে সয়ফুল্লাহ তার ছেলে জুবের আহমেদকে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামে নিয়ে বিয়ে করান।

এদিকে বিচার না পেয়ে শনিবার গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন কলিম উল্লাহ। থানায় অভিযোগ করার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একজন উপ-পরিদর্শককে (এসআই) অভিযোগ তদন্তের দায়িত্ব দেন। পরে দুপুর ১২টার দিকে ওই এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জুবের আহমদ ও তার বাবা সয়ফুল্লাহ দেশীয় অস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। অতর্কিত হামলায় সয়ফুল্লাহর দায়ের কোপ কলিম উল্লাহর গলায় লাগলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন কলিম উল্লাহকে উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলিম উল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

গণামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আক্রমণকারী সয়ফুল্লাহের এক ছেলে আমির উদ্দিনকে (২৭) আটক করেছে। জড়িত অন্যান্যদের আটকে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি