ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৪৫:০৫ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট (শনিবার) বেলা ১১টার দিকে উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই পরিদর্শন কর্মসূচি বাস্তবায়িত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খাঁন। তিনি চান্দোপাড়ার কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ বস্তায় আদা চাষ, উঠানে সবজি, পিয়াজ সংরক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।
​পরিদর্শন শেষে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হাও করেছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সঠিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
​
উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিপুল সংখ্যক চাষি উপস্থিত ছিলেন। কৃষকরা নতুন প্রযুক্তিতে মসলা চাষের অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মহাপরিচালক আব্দুর রহিম। 
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মোঃ আজিজুর রহমান, 
রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ডঃ মোঃ মোতালেব হোসেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন অফিসার এস এম হাসানুজ্জামান, সহকারি আঞ্চলিক বিজ অফিসার ডঃ মোঃ তৈবুর রহমান, থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির