ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি ‘মহিলাদের শরীর নিয়ে মানুষের প্রত্যাশার শেষ নেই’, ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা? কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর... স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল দিলেন স্বামী রাজশাহীতে শর্টগানের ২৩ কার্তুজ ও ইনজেকশনসহ গ্রেপ্তার ৩ নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, পুরস্কৃত পুলিশ সদস্যরা

রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩৮:৪২ অপরাহ্ন
রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি
১৮ মাসে এক ধাক্কায় ৫৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেলেছিলেন বলি তারকা রাম কপূর। মেদ ঝরিয়ে চেহারা সম্পূর্ণ পাল্টে ফেলেছিলেন ৫২ বছরের অভিনেতা। ১৪০ কেজি ওজন কমানো চাট্টিখানি কথা নয়। তবে তাঁর এই পরিবর্তনের পিছনে কোনও ওষুধের প্রভাব ছিল না। বরং যাপনে বড় পরিবর্তন আনা হয়েছিল। খাবারের ধরন নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সম্প্রতি ‘লকআপ সিজ়ন ২’ রিয়্যালিটি শো-তে গিয়ে তিনি জানালেন, তাঁর ডায়েট থেকে এখন ফলও বাদ। এমনকি রুটিও। তিনি কেবল প্রোটিন খান। আর কিচ্ছু না। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাম বলেন, ‘‘নিজেকে বদলে ফেলার জন্য যা যা খাবার বাদ দিয়েছি, মৃত্যুর আগে পর্যন্ত সেগুলি আর ছোঁবো না।’’ আগের মতো বার বার ডায়েট করে ওজন কমানোর বদলে এ বার রাম নিজের মানসিকতা ও অভ্যাস বদলেছেন। ৫০ পেরোনোর পর রামের মনে হয়, তাঁর পরিবার, সন্তানদের জন্যই তাঁকে সুস্থ থাকতে হবে।

রামের খাদ্যাভ্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এখন দিনে মাত্র এক বার খাবার খান তিনি। আর তা-ও সম্পূর্ণ প্রোটিনে ভরা। কিন্তু তারকার এই খাদ্যাভ্যাস কি আদপে স্বাস্থ্যকর?

শরীরের অতিরিক্ত চর্বির সঙ্গে সঙ্গে পেশি কমে গেলে তা দীর্ঘ মেয়াদে সমস্যা তৈরি করতে পারে। তাই ওজন কমানোর সময় পর্যাপ্ত প্রোটিন খান অনেকে। কিন্তু তার সঙ্গে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট এবং ডায়েটারি ফাইবারও শরীরে পৌঁছোনো জরুরি। সুষম খাবারই এখানে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু রাম তা অনুসরণ করেন না। তাঁর থালায় প্রোটিন ছাড়া আর কিছুই থাকে না।

রাম ফল খান না, এ দিকে ফলে থাকে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফলেট, পলিফেনল ইত্যাদি। রাম রুটি খান না, এ দিকে রুটির আটায় কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ফাইবার, বি ভিটামিন এবং খনিজ থাকে। এই সমস্ত পুষ্টিকর উপাদান অন্ত্র, হৃদ্‌যন্ত্র, বিপাকক্রিয়ার স্বাস্থ্যরক্ষা করার জন্য দরকারি। কিছু দিনের জন্য উচ্চমাত্রার প্রোটিনে ভরা ডায়েট কারও কারও জন্য উপযুক্ত হতে পারে। কিন্তু ওজন ঝরাতে গেলে অন্যান্য উপাদানও প্রয়োজন। যাঁরা শারীরচর্চা করেন, তাঁদের জন্য কার্বোহাইড্রেট খুব দরকারি কারণ, তা শরীরের শক্তি বাড়ায়।

তাই তারকাদের খাদ্যাভ্যাস হুবহু অনুকরণ করা উচিত নয়। তাঁরা নিজেদের পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ডায়েটের তালিকা তৈরি করান। কিন্তু প্রত্যেকের শরীরে একই রকম খাদ্যাভ্যাস উপযুক্ত নয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩