ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী ‘আমি তো চুম্বনও করিনি, কোনও অশালীনতা নেই’, কিয়ারার সঙ্গে উষ্ণ দৃশ্য নিয়ে আর কী বললেন যশ? পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি ভোলার নদ-নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়ায় জেলে পাড়ায় উৎসবের আমেজ দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা-ছেলের বিরোধ, পরে মিলল বৃদ্ধের মরদেহ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৬:৩৩:২২ অপরাহ্ন
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ের বাবা-মায়ের পাশেই তৃষা, দর্শকাসনের প্রথম সারিতে অভিনেত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার চেন্নাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা তলপতি বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ছবির একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণনও। অনুষ্ঠানে বিজয়ের বাবা-মায়ের সঙ্গে অভিনেত্রীর কথোপকথনের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ফের আলোচনায় বিজয়-তৃষার সম্পর্কের সমীকরণ।

যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে স্পষ্ট, দর্শকাসনের প্রথম সারিতে বিজয়ের বাবা-মায়ের পাশে বসে রয়েছেন তৃষা। তাঁদের সঙ্গে বেশ সাবলীল ভাবেই কথাবার্তা বলতে দেখা যায় অভিনেত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও হাসিমুখে কথা বলতে দেখা যায় তৃষাকে। এর আগে চলতি বছরের শুরুতে মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা।

তৃষা এবং বিজয়— দু’জনের কেউই এখনও তাঁদের সম্পর্কের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দীর্ঘদিন ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা রয়েছে। নানা সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সেই জল্পনার আগুনে ঘি পড়ে, যখন অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের মামলা করেন। উল্লেখ্য, গত ৭ অগস্ট সেই মামলা সঙ্গীতা প্রত্যাহারও করেছেন।

সঙ্গীতা বিচ্ছেদের মামলা প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই সমাজমাধ্যমে পর পর দু’টি রহস্যময় পোস্ট করেন অভিনেত্রী তৃষা। তাতেও নতুন করে আলোচনায় উঠে এসেছিল বিজয়-সঙ্গীতার দাম্পত্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সঙ্গীতা। তাঁদের বিয়ে হয় ১৯৯৯ সালে। তাঁদের দুই সন্তান রয়েছে— জেসন সঞ্জয় এবং দিব্যা শাশা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার