ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

তানোরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও তোপের মুখে ডিজিএমের পলায়ন

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:৪৫:২১ অপরাহ্ন
তানোরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও তোপের মুখে ডিজিএমের পলায়ন তানোরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও তোপের মুখে ডিজিএমের পলায়ন
রাজশাহীর তানোর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের (ডিজিএম) রেজাউল করিম খাঁনের বিরুদ্ধে নানামুখী অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। জরিমানা, লোড বৃদ্ধি ও মিটার ভাড়ার নামে গ্রাহকের কাছে থেকে হাজার টাকা হাতিিয়ে নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ২৯ জুন রোববার এলাকার শত শত বিক্ষুব্ধ গ্রাহক পল্লী বিদ্যুৎ কার্যালয ঘেরাও করে ডিজিএম এর অপসারণ ও দুর্নীতির বিচার দাবি করেছেন। এসময় বিক্ষুব্ধ গ্রাহকের রোষানল থেকে বাঁচতে ডিজিএম কৌশলে সটকে পড়ে। বিক্ষুব্ধ গ্রাহকেরা নানা স্লোগান দিতে দিতে কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর পেয়ে তানোর থানা পুলিশ গিয়ে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তবে বিক্ষুব্ধ গ্রাহকেরা বলেন, ডিজিএম এর অপসারণ ও দুর্নীতির বিচার চান। কোনো ডকুমেন্ট ছাড়াই গ্রাহকদের কাছে থেকে মিটার ভাড়া ও অবৈধভাবে জমিতে সেচ দেয়ার জন্য ১৫শ টাকা থেকে ২৫শ টাকা জরিমানা আদায় করা হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এদিন সরেজমিন দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকার শত শত ভুক্তভোগী গ্রাহক বিদ্যুৎ বিল নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। গ্রাহকদের অভিযোগ,মিটার না দেখেই চলতি মাসে আগের তুলনায় চারগুণ বেশি বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। যা সম্পূর্ণ জালিয়াতি, অনৈতিক ও অযৌক্তিক।

ভুক্তভোগী গ্রাহক রফিকুল ইসলাম  বলেন, গত মাসে তার বিল এসেছিল ৬৫০ টাকা।এ মাসে এসেছে ১৮৫০ টাকা। বিদ্যুৎ ব্যবহার বাড়েনি, তাহলে এত বিল বাড়লো কি ভাবে ? এই বিল দিয়ে কি ভাবে চলবো ? অফিসে অভিযোগ করতে গেলে কর্মকর্তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা ‘দুর্নীতিবাজ অফিসার হটাও’ অতিরিক্ত বিল বাতিল করো’ ইত্যাদি স্লোগান দিতে দিতে অফিস ঘেরাও করে ডিজিএমকে অবরুদ্ধ করেন। এমতাবস্থায় ডিএজিএম-এর অফিস কক্ষে ভুক্তভোগী গ্রাহকদের নিয়ে থানার এসআই আনোয়ার হোসেন বিষয়টি নিয়ে সমোঝোতা করে দেন। এবিষয়ে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বলেন, বাড়তি বিলের বিষয়ে গ্রাহকদের আবেদন করতে বলা হয়েছে, গ্রাহকরা আবেদন করলে তা সংশোধন করে দিবে বিদ্যুৎ অফিস।

এবিষয়ে তানোর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম রেজাউল করিম খান বলেন, এবার হয়তো মিটার রিডিং বা টেকনিক্যাল ত্রুটির কারণে গ্রাহকদের তিনগুণ বেশি বিল দেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রাহকদের বিল সংশোধনের জন্য দরখাস্ত দিতে বলা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন "বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) রমেন্দ্র চন্দ্র রায় বলেন,বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। তিনি বলেন,অভিযোগ প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫