ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১১:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১১:২০:৩৬ অপরাহ্ন
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে  ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, সাবেক এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম  আলমগীরের প্রয়াত পিতা বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়ানুরাগী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা রুহুল আমিনের স্মরণে ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যেই  এ টুর্নামেন্টের আয়োজন করেছে যুব ঐক্য। 

শুক্রবার (১৪ আগষ্ট) বিকাল ৪টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে  টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল্লাহ আবু নূর ।

যুব ঐক্যের সভাপতি ও যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী । গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী সাধারণ সম্পাদক মহসিন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর নবী, এ্যাডভোকেট জয়নাল আবেদিন,সহ-সভাপতি খলিলুর রহমান, শাহাদাত হোসেন, মাহামুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক মমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ঐক্যের দপ্তর সম্পাদক ও রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি  কায়েদুল ইসলাম ও যুব ঐক্যের প্রচার সম্পাদক আল মামুনুর রশিদ মিন্টু ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারাগাছা ফুটবল একাডেমি রংপুর ও  মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জ। খেলায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জ ১-০ গোলে হারাগাছা ফুটবল একাডেমি রংপুর কে পরাজিত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার