ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১০:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১০:০৭:০৮ অপরাহ্ন
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড় এলাকায় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ইভটিজিং, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোয়ালিয়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তারা ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে অশালীন কথাবার্তা, অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির মাধ্যমে তাকে উত্ত্যক্ত করে। একই সঙ্গে রাজশাহীতে তার পড়াশোনা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কালু মিস্ত্রির মোড় এলাকা থেকে বান্টি হাসান (১৮), মোঃ রিয়াজান (২০) ও মোঃ তাসিন লাবিবকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভিডিও প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তিনজনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলবে বলেও জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া বিভাগের (এডিসি) নাসিত ফরহাদ ও বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মাসতুরি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার