ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি

বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৯:০০:৪২ অপরাহ্ন
বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ের পুলিশ বাহিনীকে আরও অধিকতর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা এবং ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় উল্লেখ করা হয় যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে। প্রয়োজনে নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া উগ্রবাদী ও জঙ্গিবাদী তৎপরতা রোধে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিলে মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনার পর থেকেই পুলিশ সদর দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সিটিটিসি ইউনিট ১১টি পাইপবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের সাধুপুর থেকে প্রেশার কুকারের ভেতর আইইডি উদ্ধার করা হয়।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের বসবাস থাকায় এখানকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। পাশাপাশি ঐতিহ্যগত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ডিএমপি কমিশনার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখা, হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং ছিনতাই রোধে ২৪ ঘণ্টা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার