মাদক নয়, খেলাধুলার মাঠেই ফিরুক তারুণ্য,এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুরু হয়েছে ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
তরুণ প্রজন্মকে মাঠমুখী করা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে উপজেলা যুব ঐক্যের আয়োজনে শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন খেলাপ্রেমী মানুষ। তরুণদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর ফুটবলের প্রাণবন্ত আবহে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। যেন একটি বার্তাই স্পষ্ট হয়ে উঠল,তারুণ্যের শক্তি ধ্বংসের পথে নয়, সৃষ্টিশীলতার পথে; মাদকের অন্ধকারে নয়, খেলার মাঠের আলোয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহিবুল্লাহ আবু নুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন এবং রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি মো. শাহাজান আলী, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, মাহমুদুল নবী পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং উপজেলা যুবদলের সভাপতি শামিম হোসেন সুমন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল যুব ঐক্যের সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলাম আকতার।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ যখন নানা সামাজিক অবক্ষয় ও মাদকের ঝুঁকিতে পড়ছে, তখন তাদের জন্য সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত চেতনা গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তারা।
তাদের ভাষায়, একটি ফুটবল মাঠ শুধু গোল আর জয়ের হিসাব শেখায় না; এটি শেখায় শৃঙ্খলা, সহনশীলতা, পরিশ্রম, নেতৃত্ব এবং প্রতিপক্ষকে সম্মান করার সংস্কৃতি। তাই তরুণদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল তুলে দিতে পারলে সমাজও অনেকটা নিরাপদ ও সুন্দর হয়ে উঠবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও রাণীশংকৈল যুব ঐক্যের দপ্তর সম্পাদক প্রভাষক মো. কায়েদুল ইসলাম।
এ সময় প্রচার সম্পাদক **প্রভাষক আল মামুনুর রশিদ (মিন্টু) সহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে নয়, ‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ’ রাণীশংকৈলের তরুণ সমাজকে মাঠমুখী করার একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। কারণ একটি প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর পথগুলোর একটি হতে পারে,তার হাতে সময়মতো তুলে দেওয়া একটি ফুটবল, আর সামনে খুলে দেওয়া একটি আলোকিত মাঠ।

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি