ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:১৩:০১ অপরাহ্ন
নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা
নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতি দেয়। ভোট দেওয়া হয়। কিন্তু কাঁচা রাস্তাটি আর পাকা হয়না। সামান্য বৃষ্টিতেই দুই কিলোমিটারের রাস্তায় হাটু পরিমাণ কাদামাটি হয়। মাসের পর মাস এ রাস্তায় গাড়িঘোড়া চলাচল করতে পারে না।

ফলে গর্ভবতীসহ অন্যান্য রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যায়না। পায়ে হেটে স্কুলে যেতেই কাদায় পড়ে যায় শিক্ষার্থীরা। শত বছরের এ কাঁচা রাস্তা দিয়েই অতিকষ্টে যাতায়াত করেন গ্রামবাসী।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের ধানুড়া মীরপাড়ার রঞ্জুর বাড়ির সামনে থেকে আদর্শগ্রামের দেলবারের বাড়ি পর্যন্ত কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ওই কথাগুলো বলেন এলাকাবাসী। এসময় ধানুড়া পশ্চিমপাড়া কবরস্থানের সামনের রাস্তায় কাদামাটিতে ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানান তারা।

সরেজমিনে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী এলাকার এ রাস্তা দিয়ে ধানুড়া পশ্চিমপাড়া, মীরপাড়া, আদর্শ গ্রাম, ফকিরপাড়া, মিল্কি পাড়া, নাজিরপুরসহ ৫ গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। গুরুদাসপুর, বড়াইগ্রাম, আহম্মেদপুর, বনপাড়া, নাটোরসহ স্থানীয় চাপিলা ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। পাশেই রয়েছে আদর্শগ্রাম, হাইস্কুল, প্রাইমারী স্কুল ও মাদ্রাসা। রাস্তাটির বেহাল দশায় হাট-বাজারে পণ্য আনা নেওয়াসহ দৈনন্দিন চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী। এ বেহাল দশায় শিক্ষার্থীরাও স্কুলে যাচ্ছেনা।

স্থানীয় বাসিন্দা সত্তরোর্ধ আজগর আলী, জলিল উদ্দিন, কৃষক হাবিল উদ্দিনসহ অনেকে বলেন- ধানুড়া পশ্চিমপাড়ার ১০৭০ ও ১০৭২ আইডিভুক্ত এ রাস্তায় শতবছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। গাড়ি না চলায় সাপে কাটা রোগীকেও কাঁধে করে হাসপাতালে নেওয়া হয়। অন্তস্বত্বা মা বোনদের হসপিটালে নিতে গাড়ি পাওয়া যায়না। কাদামাটির রাস্তায় জমির ফসলও ঘরে তুলতে পারছেনা কৃষকরা।

ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন- ভোটের আগে অনেক চেয়ারম্যান, মেম্বার রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আজ পর্যন্ত একটা ইটও পড়েনি। রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।

চাপিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন- ধানুড়া পশ্চিমপাড়া গ্রামের প্রায় দেড়শ শিক্ষার্থী স্কুলে যায়। কিন্তু রাস্তায় কাদা পানির কারণে ছেলে মেয়েরা স্কুলে যেতেও অনীহা প্রকাশ করছে। দ্রুত রাস্তাটি পাকা করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, “উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করে কাঁচা রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮