ফেনীর দাগনভূঞায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নোয়াখালীর সোনাইমুড়ি থানার মামলা নং-২৬, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৩, ধারা ৩০২/২০১ পেনাল কোড-১৮৬০ মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম ফেনীর দাগনভূঞা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে ১৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল দাগনভূঞা থানাধীন দাগনভূঞা চৌমুহনী এলাকার মিষ্টি মুখ সুইটসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম নোয়াখালীর চরজব্বর থানার উত্তর কচ্চপিয়া এলাকার মৃত আবদুর বারিকের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালী জেলার চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি :