ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন

পাকিস্তানে টানা বৃষ্টি ও বন্যায় দুই দিনে ৩২ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:৫৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১১:০৪:০৬ পূর্বাহ্ন
পাকিস্তানে টানা বৃষ্টি ও বন্যায় দুই দিনে ৩২ জনের মৃত্যু পাকিস্তানে টানা বৃষ্টি ও বন্যায় দুই দিনে ৩২ জনের মৃত্যু
কিস্তানের চার প্রদেশে টানা ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত দুই দিনে অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর ডনের।

খাইবার পাখতুনখোয়া

খাইবার পাখতুনখোয়ায় শুক্রবার (২৭ জুন) ১৭ জনের মৃত্যুর পর শনিবার (২৮ জুন) আরও দুইজন মারা যান। চারসাদ্দায় এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান এবং শাঙ্গলায় ভূমিধসে জান ফেরোজা নামের এক নারী নিহত হন। পিডিএমএ জানিয়েছে, বৃষ্টিতে ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে ৬টি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

পাঞ্জাব

পাঞ্জাবে ছাদ ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজন শিশু। লাহোরে ছাদ ধসে দুই শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। আটক, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, আলিপুর, শেখুপুরা, ওকারা, হাফিজাবাদসহ বিভিন্ন জেলায় ছাদ ধসে ও বিদ্যুৎস্পৃষ্টে আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল।

বেলুচিস্তান

বেলুচিস্তানের ঝোব জেলায় বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় একই পরিবারের চারজন (তিন নারী ও এক মেয়ে শিশু) ভেসে মারা গেছেন। তারা কোয়েটা থেকে মুলতান যাওয়ার পথে সালিয়াজা এলাকায় বিশ্রাম নেওয়ার সময় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ বন্যা হয়। লেভিস ও উদ্ধারকর্মীরা দুজনকে জীবিত উদ্ধার করেন।

সিন্ধু

করাচিতে শনিবার পৃথক দুটি দুর্ঘটনায় চারজন মারা গেছেন। লিয়ারিতে ছাদ ধসে দুইজন এবং বিদ্যুৎস্পৃষ্টে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা

শনিবারও দেশজুড়ে ভারী বৃষ্টি অব্যাহত ছিল এবং আগামী কয়েকদিন একই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বৃষ্টি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে উত্তরাঞ্চলের অনেক জেলায় হিমবাহ হ্রদ বিস্ফোরণ (গ্লোফ) ও আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে কেপির দির, চিত্রাল, সোয়াত, মানসেহরা, আবোটাবাদসহ উত্তরাঞ্চলে গ্লোফ এবং আকস্মিক বন্যায় সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাঞ্জাব, আজাদ কাশ্মীর, গিলগিট-বালটিস্তান, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বিভিন্ন জেলায়ও ব্যাপক বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। এনডিএমএ সকল প্রাদেশিক ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ