ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:১৮:১৫ অপরাহ্ন
সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির  স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সিংড়ায় এড. মুন্টু ও শামীম আল রাজির স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নাটোরের সিংড়ায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
 
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা ৩নং ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্দ্রাসন যুব সমাজের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
 
​সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মরহুম শামীম আল রাজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টুর্নামেন্টের আয়োজক ইন্দ্রাসন যুব সমাজ।
 
​আয়োজকরা জানান, ৯০-এর দশক থেকে শুরু করে প্রায় ৩০-৩৫ বছর ধরে এই দুই কৃতি সন্তান ৩নং ইটালী ইউনিয়নসহ সমগ্র উপজেলায় বিএনপির নেতৃত্বে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁদের স্মরণীয় করে রাখতেই গ্রামীণ যুবসমাজকে ক্রীড়ামুখী করার এ প্রয়াস।
 
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ করিমের সুনিপুণ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.শাহাদত হোসেন মিন্টু।
​এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ 
আনোয়ারুল ইসলাম আনু বলেন, 
​"মরহুম অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টু ও মরহুম শামীম আল রাজি সিংড়ার রাজনীতি ও সামাজিক উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের স্মরণে ইন্দ্রাসন যুব সমাজের এই খেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্বাস্থ্য এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। গ্রামীণ ফুটবলকে আবার প্রাণবন্ত করে তুলতে আমাদের এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে হবে।"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার