ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁন তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলা গাছ নিধন রামের ডায়েট থেকে বাদ ফল! ওজন হ্রাসের জন্য কেবল এক ধরনের খাবারই থাকে থালায়, কী সেটি

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ, ধ্বংস করল প্রশাসন

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:১৪:০৫ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ, ধ্বংস করল প্রশাসন পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ, ধ্বংস করল প্রশাসনপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ, ধ্বংস করল প্রশাসন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আদিবাসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ সার্বিকভাবে সহযোগিতা করে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দের পাশাপাশি মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সংরক্ষণে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, বোনাপাড়া এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের দাবি, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে থাকে। এতে এলাকার পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মাদকবিরোধী অভিযানকে তারা সাধুবাদ জানান। বিশেষ করে মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের এগিয়ে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “আজ বিশেষ অভিযানের মাধ্যমে মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আদিবাসী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক এক থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান নয়—মাদকের মূল উৎপাদন ও বিক্রয়কেন্দ্র চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুঠিয়ায় মাদকের বিস্তার রোধে কার্যকর পরিবর্তন আসবে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আদিবাসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় মাদকবিরোধী যুবসমাজ সার্বিকভাবে সহযোগিতা করে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দের পাশাপাশি মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সংরক্ষণে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। পরে জব্দ করা মদ ও মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, বোনাপাড়া এলাকার একটি অংশ দীর্ঘদিন ধরে চোলাই মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের দাবি, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ চোলাই মদ তৈরি ও বিক্রি হয়ে থাকে। এতে এলাকার পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয়রা বলেন, প্রশাসনের এমন মাদকবিরোধী অভিযানকে তারা সাধুবাদ জানান। বিশেষ করে মাদকের বিরুদ্ধে স্থানীয় যুবসমাজের এগিয়ে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। তাদের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “আজ বিশেষ অভিযানের মাধ্যমে মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আদিবাসী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক এক থেকে দুই হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়দের প্রত্যাশা, শুধু অভিযান নয়—মাদকের মূল উৎপাদন ও বিক্রয়কেন্দ্র চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুঠিয়ায় মাদকের বিস্তার রোধে কার্যকর পরিবর্তন আসবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার