ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’ ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২ চা পানের কিছু ভুলে বিপজ্জনক প্রভাব পড়তে পারে শরীরে! হাসপাতালে ছেলের জন্ম দিলেন স্ত্রী, খরচ জোগাতে না পেরে ভয়াবহ সিদ্ধান্ত নিলেন হালিম আমরা চাই না চিকিৎসার অভাবে কারও মৃত্যু হোক: স্বাস্থ্যমন্ত্রী প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা বাবুর সঙ্গে আবাসিক হোটেল উঠেই নানা আবদার শুরু ফাতেমার, অতঃপর... ইরানের বিমানকে অবতরণ করতে দিলেই পদক্ষেপ! হুঁশিয়ারি আমেরিকার জলবায়ু সংকট বুঝি, সহনশীল শহরের স্বপ্ন দেখি, চোখে দেখা শহর, মনে আকা শহর বিষয়ক রচনা প্রতিযোগিতা মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

সিংড়ার 'এসএসসি ৯৩' ব্যাচের চলনবিল নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫৯:১৫ অপরাহ্ন
সিংড়ার 'এসএসসি ৯৩' ব্যাচের   চলনবিল নৌকা ভ্রমণ অনুষ্ঠিত সিংড়ার 'এসএসসি ৯৩' ব্যাচের চলনবিল নৌকা ভ্রমণ অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী 'চলনবিল নৌকা ভ্রমণ উৎসব-২০২৬'।
 
​শুক্রবার (১৪ আগস্ট) সকালে সিংড়া পয়েন্ট নৌকা ঘাট থেকে এই বিশেষ ভ্রমণের শুভ সূচনা হয়। উপজেলার দমদমা, কলম, নিংইন, বিয়াশ ও কালিগঞ্জসহ প্রায় ৪০ থেকে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ ৯৩-এর প্রায় ৮০ জন সাবেক শিক্ষার্থী এতে অংশ নেন।
 
​দিনব্যাপী এই সফরে বন্ধুদের বহনকারী নৌকাটি চলনবিলের বেশ কয়েকটি চোখজুড়ানো দর্শনীয় স্থান অতিক্রম করে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক তিশিখালীর ঘাসী দেওয়ান মাজার, বিলসা ব্রিজ, কুন্দইল ব্রিজ এবং বিশ্বরোডের ৯ নম্বর ব্রিজ। পরবর্তীতে নাদোসৈয়দপুর উঁচু ব্রিজে পৌঁছে এক উৎসবমুখর পরিবেশে মধ্যাহ্নভোজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
 
​দীর্ঘ ৩৩ বছর পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে সবাই যেন ফিরে গিয়েছিলেন কৈশোরে। দুপুরের প্রীতিভোজের পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাণবন্ত আড্ডা। একে অপরের সুখ-দুঃখের খোঁজখবর নেওয়া আর পুরোনো দিনগুলোর স্মৃতিচারণে পুরো আয়োজনটি রূপ নেয় এক অনাবিল মিলনমেলায়। দীর্ঘদিন পর এমন একটি সুযোগে একত্রিত হতে পেরে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন অংশ নেওয়া সকল বন্ধু।
 
'আমরা ৯৩ এসএসসি ব্যাচ'  সিংড়া, নাটোর এর অন্যতম উদ্যোক্তা ও উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম.এ হেলাল জানান,
"উপজেলার প্রায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০জন সাবেক শিক্ষার্থী বন্ধুদের এক ছাদের নিচে, অর্থাৎ এক নৌকায় আনাটা আমাদের জন্য একটা দারুন অনুভূতি। চলনবিলের মনোরম পরিবেশ, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আমরা একে অপরের সুখ-দুঃখের  অংশীদার হতে পেরেছি। আমাদের এই বন্ধুত্বের মেলবন্ধন আগামীতেও অটুট থাকবে বলে আমার বিশ্বাস"

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত