ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে

কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:৫০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:৫০:১৩ পূর্বাহ্ন
কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৫ কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় মূল আসামিসহ গ্রেফতার ৫
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও তার বিবস্ত্র ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে এবং ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে অনিক, সুমন, রমজান ও বাবুকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২৬ জুন রাতে হোমনা থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে পূর্বপরিচিত ফজর আলী কৌশলে ঘরে ঢুকে ধর্ষণ করে। ধর্ষণের পর চিৎকারে আশপাশের লোকজন এসে ফজর আলীকে আটক করে মারধর করে। সেই সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেন।

পরে আহত অবস্থায় ফজর আলীকে তার স্বজনেরা পালিয়ে নিয়ে যায়। পরদিন ভুক্তভোগী নারী থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আলাদা মামলা করা হবে। ফজর আলী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সুস্থ হলে তাকে আদালতে উপস্থাপন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক