ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

আত্রাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫৪:১৮ অপরাহ্ন
আত্রাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার আত্রাইয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বেওলা গ্রামের শহীদ প্রামাণিকের ছেলে মো. নয়ন প্রামাণিক (জিআর মামলা নং-১৬৩/২৩) এবং বাকি ওলামা গ্রামের মো. কাজেম উদ্দিনের ছেলে মো. রনি (জিআর মামলা নং-১৯৫/১৭)। তাদের উভয়ের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদালতের পরোয়ানা জারি থাকলেও তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে আত্রাই থানা পুলিশের পৃথক অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, অপরাধ দমন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শুক্রবার সকালে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার