ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, নিহত দুই বোন তানজিদের শতকে বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রোজ পিঠে যন্ত্রণা হচ্ছে, অফিসে ৫টি ছোট ভুলের কারণে দিতে হতে পারে বড় মাশুল পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে গৃহবন্দি রশ্মিকা! মির্জাপুরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৫:৫২:২৭ অপরাহ্ন
জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল
মাঠজুড়ে তখন ফুটবলের উন্মাদনা। স্বপ্নকে পায়ে জড়িয়ে ছুটে চলা রাণীশংকৈলের একদল নারী ফুটবলারের হাতে উঠল নতুন জার্সি ও ফুটবল। খেলাধুলার সরঞ্জাম পেয়ে তাদের চোখেমুখে ফুটে উঠল আনন্দ আর আরও ভালো করার প্রত্যয়। নারী ফুটবলারদের এই স্বপ্নযাত্রায় পাশে দাঁড়িয়েছে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জঙ্গলবিলাস ফুটবল মাঠে রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা নারী খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারীদের খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও কথা বলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে। বিপরীতে আরেকটি দলের প্রধান মাঠে গিয়ে নারী খেলোয়াড়দের খেলা দেখে তাদের উৎসাহিত করছেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছেন। তিনি আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়দের জন্য স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে। পাশাপাশি স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, স্থানীয় এমপির প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জমিরুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।উপহারসামগ্রী পেয়ে নারী ফুটবলাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মাঠ ও ক্রীড়া সরঞ্জামের সুযোগ-সুবিধা নিশ্চিত হলে রাঙ্গাটুঙ্গী থেকে আরও অনেক প্রতিভাবান নারী ফুটবলার জাতীয় পর্যায়ে নিজেদের জায়গা করে নিতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০