ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, নিহত দুই বোন

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৫:৪৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৫:৪৩:১৭ অপরাহ্ন
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিনি সুইজারল্যান্ড খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ও নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর নির্দেশনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন। রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সঙ্গে ছিলেন।

এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়। এদিকে লাইফ জ্যাকেট পেয়ে খুশি নৌকার মাঝি ও দর্শনার্থীরা।

নৌকার মাঝি আশরাফুল ও শফিকুল বলেন, দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। কিন্তু এর আগে কখনো এভাবে নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ দেখিনি। লাইফ জ্যাকেট পেয়ে আমরা খুবই আনন্দিত। নদীতে নৌকা চলাচলের সময় এটি আমাদের এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়াবে। সিটি প্রশাসকের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই।

দর্শনার্থী লাবনী আক্তার বলেন,  মিডিল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই আমাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় ২৯নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা দক্ষিণ যুবদল সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক বশির উদ্দিন সনি, ২৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, নাইমুল ইসলাম দূর্জয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০