ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels)-এর একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন সংলগ্ন ঝিলিম বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে  পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 


তিনি জানায়, উদ্ধারকৃত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার। তার বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে বাসটি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৫টার দিকে বাসটি পুনরায় নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় মালিকের নিজস্ব গ্যারেজের সামনে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়।

পরদিন বুধবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজে গিয়ে বাসটি না দেখে বিষয়টি মালিককে জানান। এরপর মালিক ও গ্যারেজের কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান না পেয়ে ধারণা করেন, ১০ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল বাসটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করলে বুধবার (১২ আগস্ট) পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯ ধারায় শাহমখদুম থানার মামলা নং-০৯ রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তির সহায়তা ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাসটি কীভাবে চুরি হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০