ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০২:২১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০২:২১:৩২ অপরাহ্ন
‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া
২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সূরী পরিচালিত ইমরান হাশমী, শ্রিয়া সরন এবং মৃণালিনী শর্মা অভিনীত ছবি ‘আওয়ারপন’। বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে ছবিটি দর্শকের কাছে জনপ্রিয় হয়। প্রায় দুই দশক পরে মুক্তি পেতে চলেছে ছবিটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। সেই আবহে প্রথম ছবিটির প্রাথমিক ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শ্রিয়া। জানালেন, ছবি পুরস্কারের জন্য মনোনীত হলেও কয়েকটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপন’ নিয়ে তাঁদের বিপুল প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির পর বক্সঅফিসের ফলাফলে হতাশ হয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘মুক্তির সময়ে ছবিটি নিয়ে আমরা সকলেই অনেক আশা করেছিলাম। কিন্তু, কেন যে সাফল্য পেলাম না, জানি না! আমার যদিও মনে হয়, ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কয়েকটি পুরস্কারের জন্য ছবিটি মনোনীত হলেও সেখানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি।’’

শ্রিয়া মনে করেছিলেন যে, দর্শক ছবিটিকে ভালবাসবেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় তিনি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমি ভেবেছিলাম, এই ছবিটিকে মানুষ উদ্‌যাপন করবেন, ভালবাসবেন। যখন এসব কিছুই ঘটে না, তখন স্বাভাবিক ভাবেই খুব হতাশ হয়ে পড়ি।’’

তবে সময়ের সঙ্গে ছবিটির প্রতি দর্শকের ভালবাসা বাড়তে থাকে, যা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। শ্রিয়া জানান, বছরের পর বছর মানুষ তাঁকে এই ছবির কথা বলেছেন। ছবিটি তাঁদের কতটা পছন্দের, সে কথা জানিয়েছেন। প্রথম দিকে অভিনেত্রীর ধারণা ছিল, গান এবং ইমরানের অভিনয়ের কারণেই দর্শকের এত ভাল লেগেছিল ছবিটি। কিন্তু পরে তাঁর উপলব্ধি বদলায়। শ্রিয়া বলেন, ‘‘অনেক দিন পর্যন্ত আমার মনে হত, হয়তো ছবির গানগুলোর জন্যই মানুষ এত ভালবাসেন। গানগুলো তো অসাধারণ ছিল। সেই সঙ্গে ইমরানও দুর্দান্ত ছিল। কিন্তু এখন মনে হয়, মানুষ আসলে গল্পটাকে ভালবেসেছিলেন। তাঁরা গল্পটাকে অনুভব করতে পেরেছিলেন। গল্পটা ভীষণ গভীর। মানুষ সেটাকে সত্যিই অনুভব করেছিলেন।’’

অভিনেত্রীর মতে, মুক্তির এত বছর পরেও ছবিটি নিয়ে যে পরিমাণ ভালবাসা দর্শকের কাছ থেকে পাওয়া যায়, তা প্রমাণ করে ‘আওয়ারাপন’-এর গল্প তাঁদের মনে জায়গা করে নিয়েছিল।

ছবিটি আদতে রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ঘরানার। ছবির গানগুলি বিশেষ জনপ্রিয়তা পায়। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘মাহিয়া’-র মতো গান এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয়।

এ বার সেই ছবির আবহ ও চরিত্রকে কেন্দ্র করে নতুন গল্প নিয়ে ফিরছে ‘আওয়ারাপন ২’। নিতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন ২’-এ আবার দেখা যাবে ইমরানকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দিশা পাটনী এবং শবানা আজ়মী। ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সূরী পরিচালিত ইমরান হাশমী, শ্রিয়া সরন এবং মৃণালিনী শর্মা অভিনীত ছবি ‘আওয়ারপন’। বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে ছবিটি দর্শকের কাছে জনপ্রিয় হয়। প্রায় দুই দশক পরে মুক্তি পেতে চলেছে ছবিটির সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’। সেই আবহে প্রথম ছবিটির প্রাথমিক ব্যর্থতা নিয়ে মুখ খুললেন শ্রিয়া। জানালেন, ছবি পুরস্কারের জন্য মনোনীত হলেও কয়েকটি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রিয়া জানান, ‘আওয়ারাপন’ নিয়ে তাঁদের বিপুল প্রত্যাশা ছিল। কিন্তু মুক্তির পর বক্সঅফিসের ফলাফলে হতাশ হয়েছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘মুক্তির সময়ে ছবিটি নিয়ে আমরা সকলেই অনেক আশা করেছিলাম। কিন্তু, কেন যে সাফল্য পেলাম না, জানি না! আমার যদিও মনে হয়, ছবিটি সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কয়েকটি পুরস্কারের জন্য ছবিটি মনোনীত হলেও সেখানে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি।’’

শ্রিয়া মনে করেছিলেন যে, দর্শক ছবিটিকে ভালবাসবেন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় তিনি ভীষণ ভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর কথায়, ‘‘আমি ভেবেছিলাম, এই ছবিটিকে মানুষ উদ্‌যাপন করবেন, ভালবাসবেন। যখন এসব কিছুই ঘটে না, তখন স্বাভাবিক ভাবেই খুব হতাশ হয়ে পড়ি।’’

তবে সময়ের সঙ্গে ছবিটির প্রতি দর্শকের ভালবাসা বাড়তে থাকে, যা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করে। শ্রিয়া জানান, বছরের পর বছর মানুষ তাঁকে এই ছবির কথা বলেছেন। ছবিটি তাঁদের কতটা পছন্দের, সে কথা জানিয়েছেন। প্রথম দিকে অভিনেত্রীর ধারণা ছিল, গান এবং ইমরানের অভিনয়ের কারণেই দর্শকের এত ভাল লেগেছিল ছবিটি। কিন্তু পরে তাঁর উপলব্ধি বদলায়। শ্রিয়া বলেন, ‘‘অনেক দিন পর্যন্ত আমার মনে হত, হয়তো ছবির গানগুলোর জন্যই মানুষ এত ভালবাসেন। গানগুলো তো অসাধারণ ছিল। সেই সঙ্গে ইমরানও দুর্দান্ত ছিল। কিন্তু এখন মনে হয়, মানুষ আসলে গল্পটাকে ভালবেসেছিলেন। তাঁরা গল্পটাকে অনুভব করতে পেরেছিলেন। গল্পটা ভীষণ গভীর। মানুষ সেটাকে সত্যিই অনুভব করেছিলেন।’’

অভিনেত্রীর মতে, মুক্তির এত বছর পরেও ছবিটি নিয়ে যে পরিমাণ ভালবাসা দর্শকের কাছ থেকে পাওয়া যায়, তা প্রমাণ করে ‘আওয়ারাপন’-এর গল্প তাঁদের মনে জায়গা করে নিয়েছিল।

ছবিটি আদতে রোম্যান্টিক অ্যাকশন ড্রামা ঘরানার। ছবির গানগুলি বিশেষ জনপ্রিয়তা পায়। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘মাহিয়া’-র মতো গান এখনও শ্রোতাদের কাছে জনপ্রিয়।

এ বার সেই ছবির আবহ ও চরিত্রকে কেন্দ্র করে নতুন গল্প নিয়ে ফিরছে ‘আওয়ারাপন ২’। নিতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন ২’-এ আবার দেখা যাবে ইমরানকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন দিশা পাটনী এবং শবানা আজ়মী। ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার