ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৫৯:০৬ অপরাহ্ন
ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা
ঢাকার আশুলিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরে আশুলিয়া ইউনিয়নের শ্রীখণ্ডীয়া এলাকার একটি বাড়ি থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত আশুলিয়ার শ্রীখণ্ডীয়া এলাকার মাদানী মণ্ডলের ছেলে বাড়ির মালিক নজরুল ইসলাম (৪৭)। নিহত জামাল মোল্লার মেয়ে রেখা আক্তার (৩২)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রেখা আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন।

পুলিশ জানায়, বুধবার দুপুরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় নজরুল ইসলাম (৪৭) এবং ছুরিকাঘাতে নিহত রেখা আক্তারের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত এ জোড়া খুনের রহস্য উন্মোচিত হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, একই ঘরের ভেতর দরজায় খিল আটকানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহত রেখা আক্তারের স্বামী প্রবাসে থাকায় বাড়িওয়ালা নজরুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ কোনো ক্লু বের করতে পারেনি।

তরিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্তে নেমেছে পুলিশ। স্বজনরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক