ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৯:২৪ অপরাহ্ন
চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চোর সন্দেহে মায়ের সামনে মো. তারেক ঢালী (১৭) এক তরুণকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় শফিক প্রধান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। ছুটিতে বাড়িতে অবস্থান করছিল সে। মঙ্গলবার ভোরে তাকে বাড়ি থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন, সফিক, তানিম, মোতালেব তুলে নিয়ে যায়। পরে তাদের (প্রধানীয়া বাড়ি) বাড়িতে নিয়ে মোবাইল চুরির করেছে সন্দেহে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়েছে। এরপর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালে। পরে স্থানীয় সোবহান ঢালী ও মো. রাকিব প্রধানসহ আরও কয়েকজন বিকেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শফিক প্রধানকে আটক করেছে।

ভুক্তভোগী তারেকের মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে জীবন কাটাই। আমার ছেলেকে নির্যাতনের সময় সবাই দেখেছিল। কেউ এগিয়ে যায়নি। পরে কয়েকজন তাকে উদ্ধার করে। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মেরেছে আমি তার বিচার চাই।

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার আছরের দিকে পুলিশ আহতের বাড়ি আসে। ওরা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের ক্যান্টিনে কাজ করে। খুবই অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশে ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব এসে সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন। 

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত সফিক প্রধানকে এলাকা থেকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক