ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে পাহারাদার ৫ কুকুর অচেতন করে কৃষকের গরু নিয়ে গেল চোরের দল মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি

পাহারাদার ৫ কুকুর অচেতন করে কৃষকের গরু নিয়ে গেল চোরের দল

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০১:৪৫:২২ অপরাহ্ন
পাহারাদার ৫ কুকুর অচেতন করে কৃষকের গরু নিয়ে গেল চোরের দল পাহারাদার ৫ কুকুর অচেতন করে কৃষকের গরু নিয়ে গেল চোরের দল
পিরোজপুরের নেছারাবাদে পথের পাঁচটি কুকুরকে নিয়মিত খাবার দিয়ে পোষ মানিয়েছিলেন কৃষক হরিদাস হালদার। সেই কুকুরগুলোই হয়ে উঠেছিল তার গবাদি পশুর রাতের পাহারাদার। তবে গোয়ালঘর পাহারায় থাকা কুকুরগুলোকে অচেতন করে হরিদাসের গর্ভবতী গরু নিয়ে গেছে চোরেরা।

গত ৮ আগস্ট ভোর ৪টার দিকে গরু চুরির বিষয়টি টের পান নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামের হরিদাস হালদার। এর আগে ৭ আগস্ট রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হরিদাসের বাড়ির গোয়ালঘরের পাশেই নিয়মিত রাতে অবস্থান করত স্থানীয় পাঁচটি কুকুর। হরিদাস তাদের নিয়মিত খাবার দিতেন। ধীরে ধীরে কুকুরগুলোও যেন বাড়িটিরই সদস্য হয়ে উঠেছিল। রাতে তারা পাহারা দিত গোয়ালঘরের গরু; কিন্তু শুক্রবার রাতে চোরেরা কোনো ধরনের অচেতনকারী দ্রব্য খাইয়ে বা প্রয়োগ করে পাঁচটি কুকুরকে অচেতন করে ফেলে। এরপর গোয়ালঘর থেকে নিয়ে যায় একটি গর্ভবতী গরু।

শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে গোয়ালঘরের পাশে গিয়ে হরিদাস হালদার দেখেন; তার গরুটি নেই। কিছুটা এগিয়ে গিয়ে তিনি দেখতে পান, তার প্রিয় পাঁচ পাহারাদার কুকুর মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে।

পরিবারের দাবি, চুরি যাওয়া গরুটি ছিল গর্ভবতী। আর মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই গরুটির বাচ্চা প্রসব করার কথা ছিল। তাই গরু হারানোর পাশাপাশি অনাগত বাছুরটির ভবিষ্যৎ নিয়েও কষ্টে পড়েছে পরিবারটি। তারা বলছেন, সবচেয়ে কষ্টের বিষয়, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পাঁচটি কুকুরের এখনো স্বাভাবিক জ্ঞান ফেরেনি। তারা কিছু খাচ্ছে না, ঠিকমতো দাঁড়াতেও পারছে না।

হরিদাস হালদার বলেন, কুকুরগুলোকে আমি নিয়মিত খাবার দিতাম। ওরাই রাতে আমার গরু পাহারা দিত। এখন গরুটাও নেই, কুকুরগুলোর অবস্থাও খারাপ। ওরা এখনো স্বাভাবিক হয়নি। ঘটনার পর বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে বলে জানান তিনি।

নেছারাবাদ উপজেলার পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ বলেন, ঘটনার তদন্তে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পাশাপাশি ইন্দুরহাট ও চাঁদকাঠির দিকে যাওয়ার সড়কগুলোর তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। আশা করি চুরির প্রকৃত রহস্য উদঘাটন হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার

মহানগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ সাতজন গ্রেপ্তার