ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

এইচএসসি কারিগরি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৪:১৫ অপরাহ্ন
এইচএসসি কারিগরি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

চলতি বছরের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

কারগরি বোর্ড জানিয়েছে, নির্বাচিত কেন্দ্রগুলো পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম-অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই কেন্দ্র বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ২০২৫ সালের অনুষ্ঠেয় এই বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ১ম বর্ষ ও ২য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের তালিকা (লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনে প্রকাশ করা হলো। কেন্দ্র নিজ প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানের শিক্ষককে কক্ষ পরিদর্শীর দায়িত্ব দিতে হবে এবং খণ্ডকালীন শিক্ষককে কক্ষ পরিদর্শী হিসেবে নিয়োগ দেয়া যাবে না।

কেন্দ্রগুলোকে কক্ষ পরিদর্শীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে অবহিত করতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে।

এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট কেন্দ্র-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট কেন্দ্রে অন্তর্ভুক্ত পরীক্ষার ভেন্যু সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কিংবা প্রয়োজনে বিশেষ কারণবশত সংশ্লিষ্ট জেলা-উপজেলা প্রশাসন নির্ধারণ করবেন এবং কেন্দ্রকে ঠিকানাসহ ভেন্যুর একটি তালিকা পরীক্ষা শুরুর আগেই বোর্ডে পাঠাতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল