ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৭:০৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৭:০৭:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ১৬ জনকে গ্রেফতার করেছে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাড়ুপুর এলাকায় অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ট্যাবলেট-সহ হড়গ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মোঃ আবু সাঈদের ছেলে মোঃ মাসুদ রানাকে (৩০) গ্রেফতার করে।
এদিন দিনগত রাত পৌনে ৩টার দিকে চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা (নিউকলোনী) এলাকায় অভিযান চালিয়ে ৩৯০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ২০০ টাকা সহ মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী শেফালী বেগমকে (৬৪) গ্রেফতার করা হয়।
শেফালী বেগম একজন পেশাদার মাদক কারবারী। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগে আরও ছয়টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর, ২০২১ সালের ২০ এপ্রিল, ৩০ জুন ও ১৯ ডিসেম্বর, ২০২৫ সালের ২৮ এপ্রিল এবং ২০ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল।
এ ব্যাপারে শেফালী বেগমের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় পাঁচজন রয়েছেন।
এ ব্যপারে গ্রেফতারক...তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যব¯’া গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক