ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৬:৫৫:০৯ অপরাহ্ন
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে পুরোপুরি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত সরকারের নজরে আসেনি। যে বিষয় সরকারের নজরেই আসেনি, তা আমলে নেওয়া বা বিবেচনার প্রশ্নই ওঠে না।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি

আগামী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদারভাবে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পুরো দেশ এ নিয়ে ব্যস্ত সময় পার করছে।

তিনি জানান, ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো জটিল সমস্যা নেই।

তিনি বলেন, ভারতের প্রতিনিধি দল দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য গেছে। বাংলাদেশ এ বৈঠক থেকে ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে।

এআই নিয়ে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

এর আগে বিশ্ব যুব দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে এআইয়ের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে তরুণ সমাজকে সচেতন ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক