ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৬:৩৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৬:৩৫:০৯ অপরাহ্ন
উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ (২৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক হাবিবুল্লাহ উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়।

শিশুটির মা জানান, বুধবার (১২ আগস্ট) ভোরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।

এ ঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ দিলে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে আটক করে।

এদিকে শিক্ষককে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসার সামনে জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন পুলিশের উপস্থিতিতে ওই শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক