ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৫:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৫:৫৮:১৯ অপরাহ্ন
সিংড়ায় দৈনিক করতোয়ার  ৫১ বছর পদার্পণ উপলক্ষে  কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে ৫১ বছরে পা দিল পাঠকপ্রিয় পত্রিকা 'দৈনিক করতোয়া'। এ উপলক্ষে নাটোরের সিংড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে  এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সিংড়া প্রতিনিধি এসএম রাজু আহমেদ এর  সভাপতিত্বে কর্মসূচির সূচনা হয়।
​অনুষ্ঠানে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত তার বক্তব্যে বলেন:
"দৈনিক করতোয়া দীর্ঘ পাঁচ দশক ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। দেশের তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা ও স্থানীয় নানা সমস্যা-সম্ভাবনার চিত্র তুলে ধরতে পত্রিকাটি অনন্য ভূমিকা রাখছে। সামনের দিনগুলোতেও পত্রিকাটি তাদের ঐতিহ্য ধরে রেখে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।"
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য প্রফেসর সাইদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম।
​বক্তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, "গণমাধ্যম হলো সমাজের আয়না। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভীতিহীনভাবে কাজ করে যেতে হবে।"

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান, সাংবাদিক জুলহাজ কায়েম, আবু জাফর সিদ্দিকী, রবিন খান, মোতালেব ও কামাল পাশাসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক