ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি, আতঙ্ক

লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:৩৩:৫৬ অপরাহ্ন
লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১০ হাজার ৭৫৭ টাকা এবং দুটি অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১০ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান ওরফে রনি (৩০), ঈশ্বরদী উপজেলার শেরশাহ রোড এলাকার খাইরুল ইসলামের ছেলে মো. আকরামুজ্জামান ওরফে মামুন (৩৪) এবং ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর কলেজ রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে মো. রবিন (২৩)।

পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদী থানা এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে লালপুরে প্রবেশ করেন ওই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস এম গোলাম মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোর রাত ৩টা ৫৫ মিনিটে মোহরকয়া (কয়লার ডহর) এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

এ সময় তিনজনকে আটক করা হয়।

পরে তাঁদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৭৫৭ টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক