ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৭:১৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৭:১৩:০২ অপরাহ্ন
মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ জলি বেগম (৪৪) ও মোছাঃ মিনা বেগমকে (৪৫), নামের দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরে জলি বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার ৪৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০টি ইয়াবা ট্যাবলেট, ৪ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩৭ হাজার ১৫০ টাকা নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিররিক্ত উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, জলি বেগমের বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের ১৭টি মাদক মামলা রয়েছে। এছাড়া মিনা বেগমের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে মিনা দীর্ঘদিন ধরে জলি বেগমের সহযোগী হিসেবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

এর আগে সোমবার (১০ আগস্ট) পৃথক অভিযানে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে নগরীর কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা পুলিশ। 

এদিন দুপুর ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৪০০ টাকা মোঃ ইয়াসিন আলী ওরফে মারুফকে (৩৪) গ্রেফতার করা হয়।  

একই দিন রাত ৯টার দিকে নগরীর পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ হাসিবুল ইসলাম ফরহাদকে (৩৫) গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। দাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক