ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৫:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৫:৫৪:৫১ অপরাহ্ন
এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ার হতাশায় কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

পরে স্বজনেরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কারিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছিলেন। কী কারণে তার ফলাফল আশানুরূপ হয়নি, তা বলা কঠিন।

তিনি বলেন, “ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। প্রয়োজনে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মানসিকভাবে সহায়তা করা জরুরি।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার ফলাফল নিয়ে হতাশ শিক্ষার্থীদের প্রতি পরিবার, শিক্ষক ও সহপাঠীদের সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজন হলে দ্রুত মানসিক সহায়তার ব্যবস্থা করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮